বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের সবকিছু নিয়ন্ত্রণ করছে। দেশকে অস্থিতিশীল করেছে তারা আর তার দায় চাপায় বিএনপির ওপর। এভাবে দেশে নিষ্ঠুর, অমানবিক ও পাশবিক শাসন চালু করেছে সরকার।’
গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ‘চাকুরি জাতীয়করণ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে’ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘সরকার পুলিশ বাহিনীকে নিজেদের পেটোয়া বাহিনীতে পরিণত করেছে।
সেই পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে।’