উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নয়জন সহকারী পরিচলক ও সমমান পদের কর্মকর্তা। গতকাল সোমবার সকালে অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তদের র্যাংকব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং এ পদোন্নতিতে মহাপরিচালকের ব্যক্তিগত প্রচেষ্টার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম। বিজ্ঞপ্তি