সপ্তম শ্রেণি : কর্ম ও জীবনমুখী শিক্ষা

প্রথম অধ্যায় : কর্ম ও মানবিকতা

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

১২. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নিয়ে ছবি এঁকেছেন কে?

ক. শিল্পাচার্য জয়নুল আবেদিন    খ. পটুয়া কামরুল হাসান

গ. শিল্পী হাশেম খান                 ঘ. শিল্পী এস এম সুলতান

১৩. কত সালের মন্বন্তর ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত?

ক. ১১৭৬           খ. ১২৭৬           গ. ১৩৭৬    ঘ. ১০৭৬

১৪. ছিয়াত্তরের মন্বন্তরে কত মানুষ মারা গিয়েছিল?

ক. প্রায় পঞ্চাশ লাখ                      খ. প্রায় এক কোটি

গ. প্রায় সোয়া এক কোটি    ঘ. প্রায় দেড় কোটি

১৫. জারা আত্মমর্যাদাবান তারা কখনো

i. অন্যের খাতা দেখে লেখে না       ii. দুর্নীতি করে না

iii. হীন কাজ করে না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

১৬. আত্মমর্যাদাবান ব্যক্তি

i. দেশের নিয়ম-কানুন মেনে চলে     ii. দেশপ্রেমিক

iii. সৎ, সাহসী ও পরিশ্রমী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

উত্তর

১২. ক, ১৩. ক, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ঘ