সাভারের পাশাপাশি ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ধামরাই ও মানিকগঞ্জে সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন পাইপলাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম। তিনি বলেন, ‘পেট্রোবাংলার জারি করা শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সঞ্চালন পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য জোনাল বিপণন অফিস (জোবিঅ) সাভারের আওতাধীন আবাসিক-শিল্পসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে সাভার, ধামরাই ও মানিকগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’ তিনি আরও বলেন, ‘ঈদে গ্যাস ব্যবহারের চাপ তুলনামূলক কম থাকে। সংস্কারকাজ করাও সহজ হয়। সবদিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’