আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

জন্মলগ্নে কেতুর প্রভাবে জাতকের শারীরিক অসুস্থতার লক্ষণ রয়েছে। ঋতু বদলের কারণে অজীর্ণ-অমøাশয়ের ভাব হতে পারে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

অষ্টমপতিগ্রহ জাতকের লগ্নে অবস্থান করায় আত্মীয়ের দ্বারা সন্তাপ ভোগ করবেন। কোনো প্রবীণ পারিবারিক সদস্যের সাহায্য পাবেন।

মিথুন : ২১ মে-২০ জুন

বর্তমান পরিস্থিতিতে নীতি বহির্ভূত কার্যকলাপে জড়াবেন না। নীতি বিবর্জিত কাজে জড়ালে জনগণ ও প্রশাসন দ্বারা হেনস্থা হতে পারেন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

শিল্প-সংস্কৃতিতে অবদান রাখার সঠিক সময়। ঋতুরাজ বসন্তের আগমনে চন্দ্রগ্রহের অবস্থানের ফলে, জাতক সমাজে প্রভূত সম্মান পাবেন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো ওষুধ কোম্পানির রপ্তানিতে লক্ষ্মীর কৃপায় লাভবান হবেন। অধিক লাভের আশায় ভেজাল মেশাবেন না।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

অনূঢ়া ষোড়শীর অপেক্ষার পালা শেষ হবে। প্রজাপতির কৃপায় কন্যাদায়গ্রস্ত পিতা পরিত্রাণ পাবেন। কোনো অসম বিবাহ না করাই ভালো।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক কাজে জড়িতদের মনোযোগী হওয়ার প্রয়োজন। না হলে সার্টিফিকেট সংক্রান্ত ভুলের মাশুল গুনতে হতে পারে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

সামনে অশনিসংকেত। শনিগ্রহের কেতুর সংযোগের ফলে আপনার ব্যবসার ভরাডুবি হওয়ার সম্ভাবনা। এ-সপ্তাহে টাকা লেনদেন করবেন না।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ গ্রহণ করলে বিপদে পড়বেন। ব্যবসায় সিদ্ধান্ত নিজে নেওয়াই ভালো। আধুনিক ব্যবসা আপনার দখলে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

শীর্ষে অবস্থান মকরের সহজাত ব্যাপার। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আপনার ক্ষতি করতে পারে। এ-সপ্তাহে বড় ব্যবসায়ে জড়িয়ে না পড়াই বিচক্ষণ।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

স্বপ্ন থেকে বেরিয়ে আসুন। আবেগের তাড়নায় কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো বৈদেশিক ব্যবসায়ের প্রলোভনে জড়াবেন না।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

আদিরসের নেশায় আপনার কষ্টার্জিত অর্থ বেহাত হতে পারে। বামাস্বরে আকৃষ্ট হয়ে অযথা কলহে জড়াবেন না। পথনারী বিবর্জিতা।