সহকারী পরিবার-পরিকল্পনা কর্মকর্তাদের ৪ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহান আরা বানু, এনডিসি, মহাপরিচালক (গ্রেড-১), পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি।