আগামী ৭ মে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সাংগঠনিক পরিস্থিতি ও দলের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন, সহযোগী সংগঠনের সম্মেলন এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন।