করোনাভাইরাসে আক্রান্ত হলেন বার্সেলোনার মার্টিন ব্রাথওয়েট। শুক্রবার কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে এই ড্যানিশ ফরোয়ার্ডের।
বার্সার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হলেন ব্রাথওয়েট। আগেরদিন স্প্যানিশ ডিফেন্ডার অস্কার মিঙ্গুয়েজা পজিটিভ হন।
ব্রাথওয়েট করোনা আক্রান্ত হওয়ার ব্যাপারে বার্সা তাদের অফিসিয়াল টুইটারে জানায়, ‘মার্টিন ব্রাথওয়েট কভিড-১৯ পজিটিভ হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন।’
যার ফলে রবিবার লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে ৩০ বছর বয়সী তারকাকে পাচ্ছে না কাতালান জায়ান্টরা। তবে চলতি মৌসুমে কোচ জাভির অধীনে সুযোগ পাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে ব্রাথওয়েটের।