১৭ বছর পর চ্যাম্পিয়ন

স্পেনের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা কোপা দেল রে’র এবারের ফাইনালে ছিল না সর্বাধিকবারের ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা, ১৯ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কেউ। বার্সেলোনা এবার বিদায় নেয় শেষ ষোলো থেকে, মাদ্রিদ ছিটকে পড়ে কোয়ার্টার-ফাইনাল থেকে। ফাইনালে উঠেছিল রিয়াল বেতিস ও ভ্যালেন্সিয়া। শনিবারের ফাইনালে টাইব্রেকারে ভ্যালেন্সিয়াকে হারিয়ে ১৭ বছর পর প্রতিযোগিতার শিরোপা স্বাদ নিয়েছে বেতিস। ক্লাবটির ১১৫ বছরের ইতিহাসে চতুর্থ বড় কোনো শিরোপা জয় এটি। ১৯৩৪-৩৫ মৌসুমের লা লিগা জয়ী কোপা দেল রে জিতেছিল ১৯৭৬-৭৭ ও ২০০৪-৫ মৌসুমে। অধিনায়ক জোয়াকিন ২০০৪-৫ মৌসুমের শিরোপা জয়ী দলেরও সদস্য ছিলেন।