যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফর শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের চিফ অব স্টাফ অব দি আর্মি জেনারেল জেমস সি. ম্যাকনভিলের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরÑআইএসপিআর এই তথ্য জানিয়েছে। 

আইএসপিআর জানায়, সেনাপ্রধান ২০ থেকে ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির পেন্টাগনে দেশটির চিফ অব স্টাফ অব দি আর্মি জেনারেল জেমস সি. ম্যাকনভিল, ন্যাশনাল গার্ড ব্যুরো’র প্রধান ও জয়েন্ট চিফস অব স্টাফের সদস্য জেনারেল ডেনিয়েল আর. হোকানসন, ভাইস চিফ অব স্টাফ অব দি আর্মি জেনারেল জেমস এম. মার্টিন, ম্যারিন কোরের অ্যাসিসট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল এরিক এম. সি¥থ এবং অফিস অব আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসির দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক প্রধান পরিচালক লরি এবেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, দুর্যোগ পরবর্তী মানবিক সহায়তা ও প্রশিক্ষণসংক্রান্ত বিষয়াদি প্রাধান্য পায়। এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনির্ভাসিটির ‘নিয়ার ইস্ট সাউথ এশিয়া’ (ঘঊঝঅ)-এর প্রাক্তন গ্র্যাজুয়েট হওয়ায় সেনাবাহিনী প্রধানকে ঘঊঝঅ সেন্টারের ‘হল অব ফেইম’-এ আনুষ্ঠানিকভাবে অধিষ্ঠিত করা হয়। উক্ত অনুষ্ঠানে ঘঊঝঅ সেন্টারের স্বনামধন্য প্রফেসরগণসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।