মোংলায় দুই ডাকাতকে গ্রেপ্তার

মোংলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড়টার সময় উপজেলার সিকি সোনাইলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. কামাল শেখ (২৩) ও মো. লাভলু হাওলাদার (২৯)। এ সময় তাদের কাছ থেকে ৫টি ধারালো হাঁসুয়া, ৩টি মোবাইল ফোন, ১ হাজার ৪১০ টাকা জব্দ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘র‌্যাবের হস্তান্তর করা দুজনের বিরুদ্ধে থানায় মামলার পর শনিবার সকালে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হবে।’