সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ায় সোমবার পবিত্র ঈদুল ফিতর

সিঙ্গাপুরে সোমবার (২ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির মজিলস উগামা ইসলাম শনিবার এ ঘোষণা দিয়েছে। তারা বলেছে মুসলমানরা সোমবার ঈদুল ফিতর উদযাপন করবে।

এ ছাড়া অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলও ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে। শনিনবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে, রবিবার (১ মে) রমজান মাসের শেষ দিন এবং শাওয়াল মাসের প্রথম দিন। সে হিসেবে সোমবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

এ দিকে বিশ্বজুড়ে মুসলিম দেশগুলি শনিবার শাওয়ালের চাঁদ দেখার জন্য প্রস্তুত হচ্ছে বলে গালফ নিউজ জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি দেশটির সকল মুসলমানদের শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। 

শাওয়ালের প্রথম দিনটি ঈদুল ফিতর।