ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা আরেকজন গুরুতর আহত হন।
রবিবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে তারাকান্দা উপজেলার গোপালপুর খাবার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার সকালে ময়মনসিংহ থেকে প্রাইভেটকারটি শেরপুরের দিকে যাচ্ছিল।
পৌনে ১০টার দিকে গোপালপুর খাবার বাজার এলাকায় উল্টো দিক থেকে যাওয়া বিআরটিসির বাসে এটিকে চাপা দেয়।
এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। পরে আহত আরও একজনকে উদ্ধার করে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনার খবর পেয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।