দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কিশোর নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ও ব্রিজের খুঁটিরত ধাক্কায় দুজন নিহত হয়েছেন।  এ দুর্ঘটনায় একজন আহত হন। 

মঙ্গলবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের রিপন ওরফে আলামিন (১৬) এবং রিপন (১৬)। আহতের নাম আমিনুল ইসলাম (১৪)। 

এসব তথ্য নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ার হোসেন। 

তিনি জানান, হতাহতরা জামালপুর থেকে ধনবাড়ীতে ফিরছিলেন। এসময় দ্রুত গতির মোটরসাইকেলটি রুপশান্তি কুচামারা ব্রিজ পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই দুজনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসা জন্য গুরুতর আহত আমিনুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।