ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘শান’। এম রাহিম পরিচালিত সিনেমাটি ইতিমধ্যেই দর্শক সাড়া ফেলেছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হাউসফুল হলের ছবিও দিয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড পেইজ থেকে লাইভে এসেছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূর। নিজের কাজ নিয়ে কথা বলার ফাঁকে সিয়াম অভিনীত ‘শান’ সিনেমাটি দেখার অনুরোধ জানালেন।
সাবিলা নূর বলেন, ‘আমার বন্ধু আমাদের প্রিয় অভিনেতা সিয়ামের সিনেমা ‘শান’ রিলিজ হয়েছে গতকাল। সিয়াম অনেক কষ্ট করেছে সিনেমাটার জন্য। অবশ্যই আপনারা ছবিটি দেখবেন।’
সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।
পবিত্র ঈদ-উল-ফিতর এ ‘শান’ যে সকল সিনেমা হলে মুক্তি পেয়েছে:
১. স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি
২. স্টার সিনেপ্লেক্স – সীমান্ত সম্ভার
৩. স্টার সিনেপ্লেক্স – এস.কে.এস টাওয়ার
৪. স্টার সিনেপ্লেক্স – সনি স্কয়ার
৫. ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক
৬. লায়ন সিনেমাস – কেরানীগঞ্জ, ঢাকা
৭. মধুমিতা সিনেমা – ঢাকা
৮. শ্যামলী সিনেমা – ঢাকা
৯. আনন্দ সিনেমা – ঢাকা
১০. বিজিবি সিনেমা হল - ঢাকা
১১. সিলভার স্ক্রীন – চট্টগ্রাম
১২. মধুবন সিনেপ্লেক্স – বগুড়া
১৩. বর্ষা সিনেমা – জয়দেবপুর
১৪. চন্দ্রিমা সিনেমা – শ্রীপুর
১৫. নিউ মেট্রো – নারায়ণগঞ্জ
১৬. সিনেস্কোপ – নারায়ণগঞ্জ
১৭. ঝংকার সিনেমা – পাঁচদোনা
১৮. ছায়াবানী সিনেমা – ময়মনসিংহ
১৯. শঙ্খ সিনেমা – খুলনা
২০. লিবার্টি সিনেমা – খুলনা
২১. সুগন্ধা সিনেমা – চট্টগ্রাম
২২. রূপকথা – শেরপুর
২৩. মধুমতি – ভৈরব
২৪. নবীন সিনেমা – মানিকগঞ্জ
২৫. মালঞ্চ সিনেমা – টাঙ্গাইল
২৬. মাধবী সিনেমা – মধুপুর
২৭. মেহেরপুর সিনেমা – মেহেরপুর
২৮. সঙ্গীতা – সাতক্ষীরা
২৯. রুটস সিনেক্লাব – সিরাজগঞ্জ
৩০. পূর্বাশা সিনেমা – শান্তাহার
৩১. রাজমহল – চাঁপাই নবাবগঞ্জ
৩২. মম ইন – বগুড়া
৩৩. রাধানাথ – শ্রীমঙ্গল
৩৪. ডায়মন্ড সিনেপ্লেক্স – বোয়ালমারী, ফরিদপুর।