রাজধানীর উত্তরায় সিএনজিচালিত অটোরিকশাকে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উত্তরার সিঙ্গারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী জানান, একটা প্রাইভেটকার একটা অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিচালক ও সিএনজিতে থাকা একজন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে তারা মারা যান।’
মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, নিহত যাত্রীর পরিবার উত্তরা পশ্চিম থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।