সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম অধ্যায় : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম

বহুনির্বাচনী

১. রাষ্ট্রভাষা বাংলার দাবিতে একুশে ফেব্রুয়ারির মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন

i. গাজীউল হক               ii. আবদুল মতিন

iii. আবুল বরকত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

২. রাষ্ট্রভাষা বাংলার দাবিতে একুশে ফেব্রুয়ারির মিছিলে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই শহীদ হন

i. রফিক উদ্দীন               ii. আবদুল জব্বার

iii. আবুল বরকত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৩. ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে মারা যান

i. শফিউর রহমান                        ii. কিশোর ওলিউল্লাহ

iii. আবদুস সালাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৪. শহীদদের উদ্দেশে কত তারিখে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা শহীদ মিনার তৈরি করেন?

ক. ২২ ফেব্রুয়ারি              খ. ২৩ ফেব্রুয়ারি

গ. ২৪ ফেব্রুয়ারি              ঘ. ১ মার্চ

৫. অস্থায়ী শহীদ মিনারের স্থলে বড় করে শহীদ মিনার তৈরি করা হয় কত সালে?

ক. ১৯৫২ সালে               খ. ১৯৫৩ সালে

গ. ১৯৬৩ সালে               ঘ. ১৯৬৯ সালে

৬. কত সালে বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে?

ক. ১৯৪৮                                   খ. ১৯৫২

গ. ১৯৫৪                                   ঘ. ১৯৫৬

৭. তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে কয়টি ভাষা?

ক. ১টি                           খ. ২টি

গ. ৩টি                           ঘ. ৪টি

৮. কত সালে ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে?

ক. ১৯৫২                                   খ. ১৯৫৬

গ. ১৯৭২                                   ঘ. ১৯৯৯

৯. কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?

ক. ১৯৫২                                   খ. ১৯৫৪

গ. ১৯৫৬                                   ঘ. ১৯৬৬

১০. যুক্তফ্রন্টে কতটি রাজনৈতিক দল জোটবদ্ধ হয়?

ক. ৪টি                           খ. ৬টি

গ. ৮টি                           ঘ. ১৬টি

১১. ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে কয়টি দল অংশগ্রহণ করেছিল?

ক. ৪টি                           খ. ৬টি

গ. ৮টি                           ঘ. ১৬টি

১২. ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল?

ক. কাস্তে                         খ. নৌকা

গ. দাঁড়িপাল্লা                   ঘ. লাঙল

১৩. যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিলেন-

i. শেরে বাংলা এ কে ফজলুল হক

ii. মওলানা আবদুল হামিদ খান ভাসানী

iii. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

উত্তর

১. ক, ২. ঘ, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. খ, ৮. ঘ, ৯. খ, ১০. ক, ১১. ঘ, ১২. খ, ১৩. ঘ