প্রথম বিদেশ ভ্রমণের আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

প্রথমবার বিদেশ ভ্রমণের উত্তেজনাই আলাদা। দেশের ভেতর বেড়াতে যাওয়া আর দেশের বাইরে যাওয়ার মধ্যে অনেক ফারাক আছে। ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষভাবে সচেতন হওয়া জরুরি।

১. কোথায় যাবেন, তা ঠিক করে ফেলার পরেই দেখে নিন ভিসার নিয়মকানুন। কোন জায়গার ভিসার জন্য কোথা থেকে আবেদন করতে হবে, সেসব ভালভাবে দেখে নিন।

২. ট্রাভেল এজেন্টের সঙ্গে না গেলে দেখতে হবে আরও একটি বিষয়। তা হল বিমানের টিকিট সস্তায় পাওয়া যাবে কোন দিক দিয়ে গেলে। কোন সংস্থার বিমানে তুলনায় কমে আরামদায়ক হবে যাত্রা, সে বিষয়ে খোঁজ নিন।

৩. ক্রেডিট কার্ডটি কি আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবহার করার জন্য প্রস্তুত? তা যদি না হয়, তবে সেই ব্যবস্থা করে রাখুন। বহু দেশেই নগদ টাকা অনেক জায়গায় ব্যবহার করা সহজ হয় না। কার্ড ব্যবহার করা জরুরি।

৪. যে দেশে যাচ্ছেন, সেখানে গাড়ি ভাড়া, খাওয়াদাওয়ার খরচ সম্পর্কে একটু গবেষণা করে নিন। আজকাল ইন্টারনেট খুললে সব পাওয়া যায়। সেই মতো বিদেশি মুদ্রা কিনুন।

৫. ভ্রমণ বিমা করতে ভুলবেন না যেন। এই জিনিসটি অনেকেই ভুলে যান। কিন্তু হঠাৎ যদি অচেনা দেশে গিয়ে আহত কিংবা অসুস্থ হয়ে পড়েন, এটিই সবার আগে কাজে আসবে।