বড় উৎসব ঘিরে নিয়মিত নাটক নির্মাণ করেন তরুণ নির্মাতা নাজমুল হক বাপ্পী। এবার ঈদ আয়োজনে তিনি হাজির হচ্ছেন আদিব নামের ভীতু স্বভাবের একটি ছেলে ও তার বাড়ির ভাড়াটিয়া মেঘলার গল্প নিয়ে। আজ এটিএন বাংলায় রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘আমি তোমার আকাশ হবো’ নামের নাটকটি। রচনা করেছেন সজিব চিশতি। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টি। বাপ্পী বলেন, এটি একটু ভিন্ন ধাঁচের রোমান্টিক গল্প। কিছুটা কমেডির ছোঁয়াও রয়েছে। ইরফান আর বৃষ্টি খুব মনোযোগ দিয়ে কাজ করেছেন। টেলিভিশনে দেখানোর পর হিয়া মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাবে।’ ইরফান সাজ্জাদ বলেন, ‘আমার চরিত্রটি তথাকথিত নায়কের মতো নয়। ছেলেটি আত্মকেন্দ্রিক, আবেগ প্রকাশ করতে পারে না সহজে। তাই অভিনয় করার জায়গা ছিল। গল্পটিতে এক ধরনের টুইস্ট আছে। কেন আমার মা আমাকে প্রেমবিষয়ক কান্ডে জড়াতে দিতে নারাজ, তার পেছনে আছে এক অন্ধকার সত্য।’