মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খান মারা গেছেন

ক্র্যাক প্লাটুনের অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খান গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর খিলগাঁওয়ের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

গতকাল বিকেল ৪টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার রূপসী নিউমডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রথম জানাজা এবং রাজধানীর গুলবাগ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে লাশ আজিমপুর কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

এর আগে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার রূপসী নিউমডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে মুক্তিযোদ্ধা  জামাল খানের মরদেহে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ফুল দিয়ে শ্রদ্ধা জানান।