রাজবাড়ীতে প্রধান বিচারপতিকে সংবর্ধনা

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা বার ভবনের সামনে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ টি এম মোস্তফা। সংবর্ধিত দুই অতিথিসহ আরও বক্তব্য দেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমীন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি স্বপন কুমার সোম, সাবেক সভাপতি মনজুর মোরশেদ। স্বাগত বক্তব্য দেন জেলা বারের সাধারণ সম্পাদক বিজন কুমার বোস। মানপত্র পাঠ করেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী দেবাহুতি চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার বক্তব্যে বলেন, জনগণের টাকায় আমাদের বেতন হয়। এজন্য জনগণের উপকার হয় সেই কাজ আমাদের করতে হবে। আমি শপথ নেওয়ার পর বিভিন্ন বারের আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। তাদের আমি এই বিষয়ে বলেছি। ৯টা বাজার ৫ মিনিট আগে অফিসে আসতে বলেছি।