আজিমপুর কবরস্থানের পাশ থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

রাজধানীর আজিমপুর কবরস্থানের পাশের রাস্তা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর।

সোমবার বেলা ১১টার দিকে লালবাগ থানা-পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি হুইলচেয়ারে বসে ভিক্ষাবৃত্তি করত। থাকত ওই এলাকার ফুটপাতে। খবর পেয়ে কবরস্থানের পাশের রাস্তায় হুইল চেয়ারে বসে থাকা অবস্থা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।