দশম অধ্যায় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা
বহুনির্বাচনী
১. ছয় দফা বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছিল
র. আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে
রর. স্বাধীনতা-সংগ্রামের ভিত্তিপ্রস্তর তৈরি করে
ররর. মুক্তিসনদের চেতনা প্রতিষ্ঠা করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
২. ১৯৭০ সালের নির্বাচন প্রমাণ করেছিল
র. বাঙালির স্বতন্ত্রতা
রর. পাকিস্তানিদের স্বতন্ত্রতা
ররর. স্বায়ত্তশাসনের আকাক্সক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
৩. এগারো দফার অন্তর্ভুক্ত ছিল
র. আঞ্চলিক স্বায়ত্তশাসন
রর. শিল্পের জাতীয়করণ
ররর. অঙ্গরাষ্ট্রসমূহের আধাসামরিক বাহিনী গঠন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
৪. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময়
র. পূর্ববাংলার জনগণ নিষ্ক্রিয় ছিল
রর. বিরোধী দলগুলো গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করে
ররর. দেশব্যাপী তীব্র আন্দোলন শুরু হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
৫. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে
র. বাঙালিদের রাষ্ট্রীয় কর্তৃত্ব অর্জন নিশ্চিত হয়
রর. ছয় দফাভিত্তিক সংবিধান প্রণয়নের বিষয়টি নিশ্চিত হয়
ররর. পশ্চিম ও পূর্ব পাকিস্তান মিলে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গণতান্ত্রিক চেতনার ভিত্তিমূল সম্পর্কে আলোচনাকালে আরিফের বড় চাচা জাহাঙ্গীর বলেছিলেন আজ আমরা যে গণতন্ত্রের চর্চা করছি, তার মূলে কাজ করেছিল ১৯৭০ সালের নির্বাচন।
৬. আরিফের বড় চাচার বক্তব্য অনুসারে ১৯৭০ সালের নির্বাচন কীভাবে স্বাধীনতার পথ প্রসারিত করে?
ক. সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া
খ. নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়
গ. পাকিস্তানের শাসকদের নির্বাচনমুখী হওয়া
ঘ. বাংলার জনগণের ঐক্যবদ্ধ হওয়া
৭. আরিফের রাজনৈতিক জ্ঞান অর্জনে ১৯৭০ সালের নির্বাচন যে বিষয় শিক্ষা দিতে সক্ষম হবে
র. জনমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া
রর. ভাষা ও সংস্কৃতির মূল্যবোধ বোঝা
ররর. জাতীয়তাবোধ হ্রাস পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. ঘ, ২. গ, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. ঘ, ৭. ক