মুজিবনগর সরকারের কর্মচারী মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়স ৬৫ বছর করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধকালীন ওই সরকারে কর্মরতদের একটি সংগঠনের নেতারা। বাংলাদেশ সাবেক মুজিবনগর কর্মচারী মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। সংগঠনের আহ্বায়ক নজরুল বাঙালি ও যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এক গেজেটে মুজিবনগর সরকারের কর্মচারীদের মুক্তিযোদ্ধা ঘোষণা ও তারা বীর মুক্তিযোদ্ধাদের সব সুযোগ-সুবিধা পাবে বলা হলেও কিছু কিছু দপ্তর তা মানছে না এবং নিয়মমতো তাদের ৬০ বছর পর্যন্ত চাকরি করতে দেওয়া হচ্ছে না। বিজ্ঞপ্তি