একাদশ অধ্যায় : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক প্রবাহ
বহুনির্বাচনী
১. কার নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ‘তমদ্দুন মজলিশ’ গঠিত হয়?
ক. ড. কাজী মোতাহার
খ. অধ্যাপক আবুল কাশেম
গ. জনাব আবুল মনসুর আহমদ
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
২. ১৯৪৮ সালে দ্বিতীয় বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়
i. ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য
ii. পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্তর্ভুক্তির জন্য
iii. আরবি হরফে বাংলা লেখার প্রতিবাদ জানাতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
টেলিভিশনে লোকজ গানের অনুষ্ঠান হচ্ছিল। মিথিলা বেশ আগ্রহ নিয়ে অনুষ্ঠানটি দেখছিল। কিন্তু, তার ছোট ভাই মিঠুন কেবলই চ্যানেল পরিবর্তন করে ইংরেজি কার্টুন দেখতে চেষ্টা করছিল। মিঠুনের মতে এসব গানের স্রোতা হচ্ছে গ্রামের লোক। তার বোনের এসব গানপ্রীতি বেমানান।
৩. মিথিলা কোন আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত?
ক. অসহযোগ আন্দোলন
খ. খিলাফত আন্দোলন
গ. ভাষা আন্দোলন
ঘ. স্বাধিকার আন্দোলন
৪. উক্ত চেতনায় অনুপ্রাণিত হয়ে মিথিলা হতে পারে
i. দেশপ্রেমিক ii. জাতীয়তাবাদী
iii. প্রতিবাদী
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫. ১৯৫৪ সালের নির্বাচনে লক্ষণীয় হচ্ছে
i. ব্যালট বিপ্লব
ii. বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ
iii. বাঙালির বিচ্ছন্ন সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৪৮ সালে
গ. ১৯৪৯ সালে ঘ. ১৯৫০ সালে
৭. পুরো পাকিস্তানের শতকরা কত ভাগ মানুষের মুখের ভাষা ছিল বাংলা
ক. ৫৫ খ. ৫৬
গ. ৫৭ ঘ. ৫৮
৮. ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন?
ক. লিয়াকত আলী খ. গোলাম আজাদ
গ. খাজা নাজিমুদ্দীন ঘ. ফজলুল হক
৯. মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসেছিলেন কত তারিখে?
ক. ৭ মার্চ, ১৯৪৮ খ. ১০ মার্চ, ১৯৪৮
গ. ১৭ মার্চ, ১৯৪৮ ঘ. ১৯ মার্চ, ১৯৪৮
নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সিরিয়ার নির্বাচনে দেশের অপেক্ষাকৃত ছোট ছোট দল ঐক্যবদ্ধ হয়ে জোট গঠন করে এবং ক্ষমতাসীন প্রভাবশালী দলের মোকাবিলা করে। জনগণ উক্ত জোটকে সমর্থন দেয়।
১০. অনুচ্ছেদটিতে স্বাধীনতার পূর্বে কোন জোট নির্বাচনের কথা মনে করিয়ে দেয়?
ক. যুক্তফ্রন্ট নির্বাচন খ. ১৯৪৭ এর নির্বাচন
গ. ১৯৫২ এর নির্বাচন ঘ. ১৯৫৭ এর নির্বাচন
১১. উক্ত নির্বাচনের প্রধান লক্ষ্য ছিল
i. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ii. বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ
iii. শোষণের বিরুদ্ধে প্রতিবাদ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. খ, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. ঘ