খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ শুনানি ৫ জুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৫ জুন শুনানির দিন ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন শুনানির দিন ধার্য করেন। গতকাল এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। ২০০৮ সালের ১৩ মে মামলাটি তদন্ত করে জোট সরকারের প্রভাবশালী ৯ জন সাবেক মন্ত্রী ও উপমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা অভিযোগপত্র দাখিল করেন।