প্রেস ক্লাবে জাফরুল্লাহ

প্রধানমন্ত্রী ভারতীয়দের দ্বারা আবৃত

বাংলাদেশের সরকারপ্রধান ভারতীয়দের দ্বারা আবৃত বলে মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘আমাদের প্রতিটি নাগরীকের মাথাপিছু ঋণ প্রায় ৪৩২ ডলার। শ্রীলঙ্কার মতো দেশকে বিপদের মুখে না ফেলে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের মানুষগুলোকে বাঁচাতে এগিয়ে আসুন।’

গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোটের আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

শাহ-সুফী শামসুল আলম চিস্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান বাংলাদেশের অবস্থা খুব খারাপ। অনেক আলেমকে অন্যায়ভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে। বন্দি আলেমদের মুক্তি দিয়ে দেশের মঙ্গলময় কাজে এগিয়ে আসুন আমার স্নেহভাজন প্রধানমন্ত্রী।