সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভার বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতাদের মাঝে ভাতা বই বিতরণ করা হয়।
বুধবার দুপুরে বেলকুচি পৌরসভার হলরুমে উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল রেজা।
প্রধান অতিথি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মাঝে ভাতা প্রদানের যে নির্দেশনা দিয়েছিলেন, আমি সেটা সঠিকভাবে বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও প্রধানমন্ত্রীর যেকোনো নির্দেশনা বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেক সরকার, বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার, সমাজসেবক রাতুল ভূঁইয়া প্রমুখ।