ইউরোপীয় নিরাপত্তা জোরদার করতে সুইডেন ও ফিনল্যান্ডের একটি নতুন চুক্তির বিষয়ে সম্মত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। হামলা হলে উভয় দেশের সেনাবাহিনীকে সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন বলে বুধবার জানান তিনি। গতকাল বুধবার জনসন যখন এসব কথা বলেন তখনো তিনি এই নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি। তিনি সুইডেন ও ফিনল্যান্ড সফরে রয়েছেন। তিনি এই নতুন চুক্তিকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় এক ধাপ পরিবর্তন বলছেন।
এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘সুইডেন ও ফিনল্যান্ডকে সহযোগিতা করার ক্ষেত্রে আমরা অবিচল ও দ্ব্যর্থহীন। এই নিরাপত্তা ঘোষণাগুলো স্বাক্ষর করা আমাদের দেশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি আশ্বাসের একটি প্রতীক।’ ব্রিটিশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, সংকট বা হামলার শিকার হলে দুই দেশের সশস্ত্র বাহিনীকে সহযোগিতায় যুক্তরাজ্যের অভিপ্রায় নির্ধারণ করবেন।