ভুয়া জন্মদিন উদযাপন ও মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া দুই মামলার চার্জ গঠনের শুনানির আবারও পেছাল। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর এ দুই মামলায় ২৬ মে চার্জ শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
খালেদা জিয়া অসুস্থ থাকায় তার নিয়োজিত আইনজীবী মাসুদ আহাম্মেদ তালুকদার সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির এ তারিখ ধার্য করে।
২০১৬ সালের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন উদযাপনের অভিযোগে এবং ২০১৬ সালের ৩ নভেম্বর অন্য মামলাটি করেন। ২০১৮ সালের ৩১ জুলাই এ দুই মামলায় জামিন পান খালেদা জিয়া।