ফরিদপুর আ.লীগের সভাপতি শামীম সম্পাদক ইশতিয়াক

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে শামীম হক এবং সাধারণ সম্পাদক পদে ইশতিয়াক আরিফের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘোষণা দেন সম্মেলনের প্রধান অতিথি কাজী জাফরউল্যা।

শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে ভার্চুয়ালি এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সভাপতি করেন বিগত কমিটির সভাপতি সুবল চন্দ্র সাহা। সঞ্চালনা করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।