সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রীর বৈঠক

শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলানের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। গতকাল বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রী উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, স্বল্পতম সময়ে ন্যূনতম অভিবাসন ব্যয়ে আরও বেশিসংখ্যক কর্মী পাঠানো, কর্মী নিয়োগ প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য প্রতিরোধ এবং সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অন্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল কাদের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইকবাল হুসাইন খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মো. জিয়াউল হক, বায়রার প্রশাসক মো. দাউদুর রহমান প্রমুখ।