৩৪ থেকে বেড়ে ৩৯ হলে সিয়াম-পূজার ‘শান’

ঈদের দিন মুক্তি পেয়েছে সিয়াম-পূজা জুটি অভিনীত আলোচিত সিনেমা ‘শান’। ঈদের দিন থেকে দেশর বিভাগীয় শহরগুলোর বড় ও ঐতিহ্যবাহী সিনেমা হলগুলোয় মুক্তি পেয়েছে ছবিটি।

সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের ‘শান’ ঈদের দিন ৩৪টি হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে এসে হল বাড়ল। ১৩ মে থেকে ৩৯টি সিনেমা হলে দেখা যাচ্ছে ছবিটি। এই তথ্য নিশ্চিত করেছেন ছবির পরিচালক এম রাহিম।

পরিচালক বলেন, শান সব সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের সব বড় বড় হলগুলোতে খুব ভালো চলছে। তার ধারাবাহিকতায় এ সপ্তাহে হল আরও বাড়ল। এখন থেকে দেশের ৩৯টি হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে।’

পরিচালক আরও বলেন, ‌‘এই সিনেমার পেছনে আমাদের সাড়ে তিন বছর সময়, অজস্র পরিশ্রম আর স্মৃতি জমা হয়ে আছে। সেই সব কষ্ট নিমিষে শেষ হয়ে যাচ্ছে যখন দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছি। ইতিমধ্যেই দর্শকরা যে সাড়া দিয়েছেন তাতে আমরা অভিভূত।’

সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম-পূজা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।

 

দ্বিতীয় সপ্তাহ থেকে যে সকল সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘শান’:

১. স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি

২. স্টার সিনেপ্লেক্স – সীমান্ত সম্ভার

৩. স্টার সিনেপ্লেক্স – এস.কে.এস টাওয়ার

৪. স্টার সিনেপ্লেক্স – সনি স্কয়ার

৫. ব্লক বাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক

৬. লায়ন সিনেমাস – কেরানীগঞ্জ, ঢাকা

৭. মধুমিতা সিনেমা – ঢাকা

৮. শ্যামলী সিনেমা – ঢাকা

৯. আনন্দ সিনেমা – ঢাকা

১০. সিলভার স্ক্রীন – চট্টগ্রাম

১১. মধুবন সিনেপ্লেক্স – বগুড়া

১২. বর্ষা সিনেমা – জয়দেবপুর

১৩. চন্দ্রিমা সিনেমা – শ্রীপুর

১৪. নিউ মেট্রো – নারায়ণগঞ্জ

১৫. সিনেস্কোপ – নারায়ণগঞ্জ

১৬. ঝংকার সিনেমা – পাঁচদোনা

১৭. ছায়াবানী সিনেমা – ময়মনসিংহ

১৮. শংখ সিনেমা – খুলনা

১৯. লিবার্টি সিনেমা – খুলনা

২০. রুপকথা – শেরপুর 

২১. মধুমতি – ভৈরব

২২. নবীন সিনেমা – মানিকগঞ্জ

২৩. মালঞ্চ সিনেমা – টাঙ্গাইল

২৪. মাধবী সিনেমা – মধুপুর

২৫. সঙ্গীতা – সাতক্ষীরা 

২৬. মিলন – মাদারীপুর

২৭. পূর্বাশা সিনেমা – শান্তাহার

২৮. রাজমহল – চাপাই

২৯. রাধানাথ – শ্রীমঙ্গল

৩০. ডায়মন্ড সিনেপ্লেক্স – বোয়ালমারী

৩১. চিত্রামহল – ঢাকা

৩২. বি.জি.বি – ঢাকা

৩৩. সেনা – ঢাকা

৩৪. চাঁদমহল – ঢাকা

৩৫. পান্না – মুক্তারপুর

৩৬. মনিহার – যশোর

৩৭. অভিরুচি – বরিশাল

৩৮. তিতাস – পটুয়াখালী

৩৯. বনলতা – ফরিদপুর