বিদ্যুৎস্পৃষ্টে ডিশের লাইন কর্মচারীর মৃত্যু

রাজধানীর পূর্ব কদমতলী বৈদ্যুতিক খুঁটিতে ডিশ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সলিমুল্লাহ স্কুল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হেলালের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলায়। পূর্ব কদমতলীর ওই এলাকাতেই থাকতেন তিন।