আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অবস্থান জানতে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশনার। দলীয় একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, হাইকমিশনার জেরেমি ব্রুআর এর আমন্ত্রণে তার অফিসে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা।
জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন তারা। এ সয় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
তবে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, এটা ছিল আমাদের নিয়মিত বৈঠকের একটা অংশ। আমরা প্রায়ই এ ধরনের বৈঠক করে থাকি।