অষ্টম অধ্যায় : বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি
বহুনির্বাচনী
১. একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি কোনটি?
ক. জনসংখ্যা খ. নদী
গ. ভূমি ঘ. পাহাড়
নিচের অনুচ্ছেদটি পড় ২ এবং ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ছেলেমেয়েদের শিক্ষাদান ও স্বাস্থ্য রক্ষার ব্যাপারে মা বাবাকে সদা সচেতন থাকতে হবে। এই সচেতনতা আনার জন্য সামাজিকভাবে একটি কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। এই কর্মসূচিতে গণশিক্ষা ও বয়স্ক শিক্ষার গুরুত্ব, স্বাস্থ্য রক্ষার প্রাথমিক ধারণা, পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।
২. অনুচ্ছেদে উল্লিখিত বিষয়গুলো কীসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. জনসংখ্যা নিয়ন্ত্রণ খ. মৃত্যুহার হ্রাস
গ. জন্মহার বৃদ্ধি ঘ. মৃত্যুহার বৃদ্ধি
৩. উক্ত বিষয়ের উদ্দেশ সম্পর্কে আরও বলা যাক
র. বাল্য ও বহুবিবাহ রোধ করা
রর. নারীদের কর্মে অংশগ্রহণ করতে আগ্রহী করে গড়ে তোলা
ররর. ছোট পরিবারের উপকারিতা সম্পর্কে জনগণকে সচেতন করে গড়ে তোলা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৪. বাংলাদেশে মারাত্মক আকার ধারণ করেছে কোনটি?
ক. জনসংখ্যা সংকট খ. খাদ্য সংকট
গ. আবাসন সংকট ঘ. বিবাহ সংকট
৫. বিদ্যুৎ শক্তি উৎপাদনে প্রয়োজন হয়
র. প্রাকৃতিক গ্যাস রর. চুনাপাথর
ররর. কয়লা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬. বাংলাদেশে প্রতিবছর কত লোক মৃত্যুবরণ করে?
ক. ৬ লাখ খ. ৭ লাখ
গ. ৮ লাখ ঘ. ৯ লাখ
৭. ২০০১ সালে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত ছিল?
ক. ৮৩৪ জন খ. ৮৩০ জন
গ. ৮২৫ জন ঘ. ৮২২ জন
উত্তর
১. ক, ২. ক, ৩. ঘ, ৪. গ, ৫. ঘ, ৬. ক, ৭. ক