বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, সরকারের অন্যায়ের প্রতিবাদ করা সাংবিধানিক অধিকার। প্রতিবাদ করতে গিয়ে আর আমরা মার খাব না, কোনো আক্রমণ হলে সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে প্রতিরোধ করতে হবে।
গতকাল রবিবার বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগর বিএনপির আয়োজনে বিকেলে নগরীর নতুনবাজারে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন। মহানগর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন প্রমুখ।