বিদেশ সফর কমিয়ে সরকারের ব্যয় সংকোচন নীতির সিদ্ধান্তে আটকে গেল শিক্ষা মন্ত্রণালয় ও বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১২ কর্মকর্তার অস্ট্রেলিয়া সফর।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের একান্ত সচিব ও ইউজিসির সচিব, দুজন সদস্যসহ ১১ কর্মকর্তার ২৮ মে অস্ট্রেলিয়া যাওয়ার কর্মসূচি ছিল। তাদের অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ^বিদ্যালয় পরিদর্শনের কথা ছিল। গত ২৮ এপ্রিল এ-সংক্রান্ত পরিপত্র জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে অস্ট্রেলিয়া ভ্রমণসংক্রান্ত ২৮ এপ্রিলের পত্র বাতিল করার নির্দেশনা জানানো হয়।
অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী তাদের সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
গত ১২ মে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি কর্মকর্তাদের সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ করে পরিপত্র জারি করে অর্থ বিভাগ।