নার্স বদলিতে বাণিজ্য : তদন্তের নির্দেশ হাইকোর্টের

নার্স বদলিতে অর্থ লেনদেনসংক্রান্ত অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বদলিবাণিজ্যে জড়িত জামাল উদ্দিন, তার স্ত্রী ও অন্যান্যদের ব্যাংক হিসাব জব্দ করতে বলা হয়েছে। এ নিয়ে তদন্ত চেয়ে করা একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার হাইকোর্টের একটি  বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।