যুক্তরাষ্ট্রে শনাক্ত মাঙ্কিপক্স সতর্ক ইউরোপ

যুক্তরাষ্ট্রে গত বুধবার প্রথম একজনের শরীরে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। ওই ব্যক্তির সম্প্রতি কানাডা সফরের ইতিহাস রয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। মাঙ্কিপক্সের সন্দেহভাজন রোগী হিসেবে বেশ কয়েকজনকে পরীক্ষা করে দেখছে কানাডার কুইবেক প্রদেশের স্বাস্থ্য কর্র্তৃপক্ষ।

বিরল হলেও ভাইরাসটি মারাত্মক হয়ে উঠতে পারে। এরই মধ্যে ইউরোপীয় স্বাস্থ্য কর্মকর্তারা বেশ কয়েকজন রোগী শনাক্তের কথা জানিয়েছেন। মাঙ্কিপক্সের অসুস্থতা প্রায়ই সাধারণ ফ্লুজনিত উপসর্গ জ্বর, পেশিতে ব্যথা, গলা ফোলা দিয়ে শুরু হয়। পরে মুখ ও শরীরে চিকেনপক্সের মতো র‌্যাশ দেখা দেয় বলে জানিয়েছে সিডিসি। ম্যাসাচুসেটস স্বাস্থ্য কর্র্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, শনাক্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি ভালো আছেন। বাসাবাড়িতে ব্যবহৃত জীবাণুনাশক ভাইরাসটিকে মারতে পারে বলে জানিয়েছে সিডিসি।

১৯৭০ সালে প্রথম গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে মাঙ্কিপক্স ভাইরাসের খোঁজ মেলে।