গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, ‘দায়িত্বশীল জায়গা থেকে বেফাঁস মন্তব্য জনগণ শুনতে চায় না। জনগণের টাকায় তৈরি করা পদ্মা সেতুর আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে প্রকাশ করুন।’
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর এলিফ্যান্ট রোডে সভাপতির কার্যালয়ে নির্বাহী পরিষদের জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, ‘জনগণের অর্থায়নে তৈরি পদ্মা সেতু টোল ফ্রি হওয়ার কথা। সেখানে উচ্চমাত্রার টোল ব্রিটিশ আমলের জমিদারের খাজনা আদায়ের মতো জনতার ওপর অত্যাচার করা হবে।’