দল চূড়ান্ত আর্জেন্টিনার

ইউরো চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে ১ জুনের ফিনালিসিমার জন্য দক্ষিণ আমেরিকার সেরা আর্জেন্টিনার ২৯ জনের দল চূড়ান্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি। সংযোগ পেশিতে চোটের জন্য এপ্রিল থেকেই মাঠের বাইরে থাকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে প্রাথমিক দল থেকে বাদ রাখতে হয়েছে কোচকে। লুকাস আলারিও ও লুকাস ওক্যাম্পোসকেও রাখেননি তিনি।

আর্জেন্টিনার ২৯ সদস্যের দল

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার : গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, হেরমান পেৎজেলা, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নাহুয়েন পেরেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস আকুইনা।

মিডফিল্ডার : গিদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এসকিয়েল পালাসিওস, জিওভানি লো সলসো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাপু গোমেজ, নিকোলাস গঞ্জালেস, অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া, পাওলো দিবালা, হোয়াকিন কোরেয়া, ইউলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ।