প্রথম দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল কঙ্গনার সিনেমা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত মেগা বাজেটের সিনেমা ‘ধাকড়’ মুক্তি পেয়েছে গতকাল, ২০ মে। অ্যাকশন প্যাকড থ্রিলার সিনেমাটি মুক্তির প্রথম দিনে ভালো আয় করতে পারেনি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। উদ্বোধনী দিনে আয় করেছে মাত্র ১ কোটি রুপি।

সিনেমাটি নিয়ে খুব আশাবাদী ছিলেন কঙ্গনার ভক্তরা। তবে সন্ধ্যা এবং রাতের শোগুলোতে নেই তেমন দর্শক। সমালোচকের রিভিউ নেতিবাচক এবং উদ্বোধনী দিনে দেখা মেলেনি পর্যাপ্ত দর্শকের।

সিনেমাতে কঙ্গনার সঙ্গে ছিলেন অর্জুন রামপাল। এর পরিচালক রজনীশ ঘাই। একই দিনে মুক্তি পায় কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’। সে ছবিটি ভালো যাচ্ছে। তবে পিছিয়ে গেল কঙ্গনার ‘ধাকড়’।