পাকিস্তানের সাবেক মানবাধিকারবিষয়ক মন্ত্রী ও সদ্য-ক্ষমতাচ্যুত ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা শিরিন মাজারিকে মারধরের পর পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সাবেক মন্ত্রীর মেয়ে ইমান জয়নব মাজারি-হাজির এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন।
জয়নব বলেছেন, ‘আমাকে শুধু বলা হয়েছে যে, লাহোর দুর্নীতি দমন শাখা তাকে নিয়ে গেছে।’ পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থার পক্ষ থেকে শিরিনকে তুলে নিয়ে যাওয়ার তথ্য দেশটির সংবাদমাধ্যম ডনকে নিশ্চিত করা হয়েছে।
কোহসার থানার বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মন্ত্রীর মেয়ে ইমান। এ সময় তাকে বিচলিত দেখা যায়। মায়ের আটকের ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেছেন তিনি। তিনি বলেন, ‘তাকে অপহরণ করা হয়েছে। আমি বলব না তাকে গ্রেপ্তার করা হয়েছে।