‘বীরের মুখে বীরত্বগাথা’ বইয়ের মোড়ক উন্মোচন

সশস্ত্র বাহিনীর ২৫ জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে সংকলিত ‘বীরের মুখে বীরত্বগাথা’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

গত শুক্রবার সন্ধ্যায় কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবে একটি অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ২৫ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় বইয়ের সংকলক ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।    

এ ছাড়া ‘নগদ’ গলফ টুর্নামেন্ট ২০২২-এর বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি