কানাডিয়ান ইউনিভার্সিটিতে প্রতিযোগিতা

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং কম্পিউটার সোসাইটির আয়োজনে মেগা ইভেন্ট কিকঅফ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এইচ এম জহিরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম কায়কোবাদ। প্রতিযোগিতাটি ওইদিন দুপুর সাড়ে ১২টায় শুরু হয় এবং মোট ৪৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টফ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও সাবেক বিচারক মাহমুদ রেদওয়ান, প্রতিযোগিতার পরিচালক স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন এবং সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সৈয়দ আক্তার হোসেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর এ এস এম সিরাজুল হক।  

প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন তনিমা হোসেন। পরিচালক ছিলেন প্রফেসর সৈয়দ আক্তার হোসেন। শীর্ষ ৩ জন প্রতিযোগী হলেন সঞ্জয় পাল, মাধব চন্দ্র কর্মকার এবং মো. সোলায়মান শাদিন। বিজ্ঞপ্তি