ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করেছে। আহতদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার এর সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রদলের একটা গ্রুপ ঢাকা মেডিক্যাল সংলগ্ন ইমারজেন্সি রাস্তায় যে একটি মিছিল বের করে শহীদ মিনারের দিকে আসতে থাকে তখন ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।