প্রথম অধ্যায় : উন্নততর জীবনধারা
বহুনির্বাচনী
১. খাদ্যের উপাদান কয়টি?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
২. খাদ্য উপদানগুলোর মধ্যে পরিপোষক খাদ্য
i. শর্করা ii. আমিষ
iii. স্নেহ পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. শক্তি উৎপাদক খাদ্য
i. শর্করা
ii. স্নেহ পদার্থ
iii. আমিষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. আমিষযুক্ত খাদ্যকে কী বলা হয়?
ক. শক্তি উৎপাদক খাদ্য খ. দেহ গঠনের খাদ্য
গ. রোগ প্রতিরোধক খাদ্য ঘ. জীবাণু ধ্বংসকারী খাদ্য
৫. দেহ সংরক্ষক খাদ্য
i. ভিটামিন ii. খনিজ লবণ
iii. পানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. খাদ্য উপাদান
i. দুটি ভাগে বিভক্ত
ii. মুখ্য উপাদান ও সহায়ক উপাদান এই দুই ভাগে বিভক্ত
iii. দেহ পরিপোষক খাদ্য উপাদান ও দেহ সংরক্ষক খাদ্য উপাদানে বিভক্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. মানুষের প্রধান খাদ্য কী?
ক. শর্করা খ. আমিষ
গ. স্নেহ পদার্থ ঘ. ভিটামিন
৮. শর্করা তৈরি হয়
i. কার্বন ii. হাইড্রোজেন
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. শর্করা
i. বর্ণহীন ii. গন্ধহীন
iii. স্বাদহীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. শর্করা আমাদের শরীরে
i. কর্মক্ষমতা বৃদ্ধি করে
ii. রোগ প্রতিরোধ করে
iii. তাপশক্তি উৎপাদন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ঘ, ২. ঘ, ৩. ক, ৪. খ, ৫. ঘ, ৬. ঘ, ৭. ক, ৮. ঘ, ৯. ক, ১০. খ