এনসিটিবির চেয়ারম্যান

ফরহাদুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ

আবারও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। অবসরোত্তর ছুটি ভোগরত অবস্থায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অধ্যাপক ফরহাদুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অধ্যাপক ফরহাদুল ইসলাম চলতি বছরই অবসরে যান। গত ফেব্রুয়ারি মাসে তিনি এনসিটিবির চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি এনসিটিবির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।