এ ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে হবে: কমলা

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ঘটনার প্রতিক্রিয়ায় দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, যথেষ্ট হয়েছে। এখনই টনক নড়তে হবে।

সম্প্রতি টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৮ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন।

হ্যারিস বলেন, আমাদের হৃদয় ভেঙেই যাচ্ছে। আমাদের পদক্ষেপ নেওয়ার সাহস থাকতে হবে। এ ধরনের হত্যাকাণ্ড যাতে আর না ঘটে তা প্রতিরোধ করতে হবে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টেক্সাসেস রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। এটি একটি প্রাইমারি স্কুল। এর শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ১১ বছর।

অ্যাবট আরও জানিয়েছেন, বন্দুকধারী ওই ব্যক্তির নাম সালভাদর রামোস। তার বয়স ১৮। তিনি ওই এলাকারই বাসিন্দা। তিনি শুটিংয়ের সময় একটি হ্যান্ডগান এবং সম্ভবত একটি রাইফেল ব্যবহার করেছিলেন। যদিও এটি এখনও নিশ্চিত নয়।